শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

সরকারের নতুন যাত্রাপথ সহজ হবে না: প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2024-02-07 16:17:00
সরকারের নতুন যাত্রাপথ সহজ হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নতুন যাত্রাপথ সহজ হবে না। নানা বাধা-বিপত্তি আসবে। তবে সেসব বাধা-বিপত্তি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি বাসভবন গণভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মানুষের কল্যাণ করাই তার সরকারের একমাত্র লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন গণভবনে নিজের জন্মস্থান ও নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ দলের অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। নেতাকর্মীদের আগমনে মুখর হয়ে ওঠে গণভবনের উন্মুক্ত চত্বর। এসময় নিজের নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সরকারপ্রধান।


সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করায় প্রধানমন্ত্রী হয়ে দেশসেবা করার সুযোগ পাচ্ছি। গত নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র ও বাধা-বিপত্তি ছিল। বিরোধিতা সত্ত্বেও ৭৫ পরবর্তীকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ হয়েছে।

বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক নানা সংকট তুলে ধরে শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

তৃণমূল পর্যায়ে সরকারের যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে, তার গুণগতমান ঠিক রেখে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম