শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ধুমধুম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে: আইজিপি


DhakaReport24.com || 2024-02-06 14:09:45
ধুমধুম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ধুমধুম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা কাজ করছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে বিএনপির সমাবেশে গুরুতর আহত চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে যান আইজিপি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধুমধুম সীমান্ত এলাকার পরিস্থিতি ভয়াবহ। স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন, সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে? জানতে চাইলে আইজিপি বলেন, সংঘাতে আহত হয়ে এখন পর্যন্ত মিয়ানমার থেকে যারা আমাদের দেশে এসেছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। পুলিশ, বিজিবি ও প্রশাসন সবাই মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য।

মিয়ানমার সীমান্ত এলাকায় মর্টার শেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। এখন তারা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন? জানতে চাইলে তিনি বলেন, কে মর্টার শেল নিক্ষেপ করেছে তা এখনও সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাতনামা। তদন্তে যাদের নাম আসবে পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম