বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : জাতীয়

ফের বাসসের এমডি আবুল কালাম আজাদ


DhakaReport24.com || 2024-01-30 20:16:00
ফের বাসসের এমডি আবুল কালাম আজাদ

আবারও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবুল কালাম আজাদ। তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আবুল কালাম আজাদকে আগের নিয়োগের ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে পুনরায় নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। ২০২০ সালে তিনি আরও দুই বছরের জন্য বাসসের এমডি নিয়োগ পান। ২০২২ সালে তার নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম