রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

শপথ নিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন স্পিকার


DhakaReport24.com || 2024-01-30 18:33:30
শপথ নিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন স্পিকার

টানা চতুর্থবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়। সংসদে সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার এ সময় সর্বসম্মতিক্রমে ও বিনা-প্রতিদ্বন্দ্বিতায় শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করেন। পরে সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম