রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি


DhakaReport24.com || 2024-01-30 18:26:45
সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদের বৈঠক আগামী ৪ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই মুলতবি ঘোষণা করেন।
এর আগে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষণ দেন।

বিকেল তিনটায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবকে সমর্থন দেন। পরে কণ্ঠভোটে বিষয়টি সংসদে পাস হয়।


এরপর সংসদে বিরতি ঘোষণা করা হয়। বিরতির সময় রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী। পরে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচন করেন সংসদ সদস্যরা।এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, জানুয়ারি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে জয় লাভ করে আপনারা সংসদে এসেছেন। বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় দ্বাদশ সংসদ যুক্ত করেছে এক নতুন অধ্যায়।

প্রথম অধিবেশনে ১২ ব্যক্তি ও বিভিন্ন দুর্ঘটনার জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম