বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল


DhakaReport24.com || 2024-01-27 13:08:00
বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধি দল।

শ‌নিবার (২৭ জানুয়া‌রি) ৫ দি‌নের সফ‌রে ঢাকা এসেছে প্রতি‌নি‌ধি দলটি।

প্রথমবারের মতো কোনো ব্রিটিশ পার্লামেন্ট প্রতি‌নি‌ধি দল টুঙ্গিপাড়া যাচ্ছেন। যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমিবিষয়ক মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মা, নিল কোয়েল এবং অ্যান্ড্রু ওয়েস্টার্ন।

এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন ও কানেক্টের সিইও ড. ইভেলিনা বানিয়ালিভা।

শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি। সফরকালে বা‌ণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গেও তাদের বৈঠক হবে।

আগামীকাল রোববার (২৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। বাংলাদেশ সফরকালে তারা রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নে যা‌বেন। পরে প্রতিনিধি দলটি সি‌লেট ভ্রম‌ণেও যাবে। সফর শেষে আগামী ৩১ জানুয়ারি তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম