বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

ভূমি পিডিয়া ভূমি মালিকের নির্ভরযোগ্য ডিজিটাল সহযোগী হবে: সচিব


DhakaReport24.com || 2024-01-25 20:08:15
ভূমি পিডিয়া ভূমি মালিকের নির্ভরযোগ্য ডিজিটাল সহযোগী হবে: সচিব

ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেছেন, ভূমি পিডিয়াকে ভূমি মালিকের জন্য ভূমি বিষয়ক একটি নির্ভরযোগ্য ডিজিটাল সহযোগী হিসেবে তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘ইন্টেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ তথা ‘স্মার্ট ভূমি পিডিয়া’র উপর এক প্রশিক্ষণে সভাপতির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভূমি সচিব বলেন, ভূমি পিডিয়ার উদ্দেশ্য হচ্ছে কথোপকথনের মাধ্যমে সাধারণ মানুষ যেন ভূমি বিষয়ক প্রয়োজনীয় তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে যেন পরামর্শ পেতে পারেন তা নিশ্চিত করা। এছাড়া ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান ভূমির ‘প্রাতিষ্ঠানিক স্মৃতি’ গড়ে তুলতেও অবদান রাখবে এই সিস্টেম।

খলিলুর রহমান আরও বলেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এবং ভূমি মন্ত্রণালয়ের ওপেন ডাটা গভার্নেন্স নীতি ও সরকারের তথ্য অধিকার বিষয়ক নীতি বাস্তবায়নেও ভূমি পিডিয়া ভূমিকা রাখবে।

এ সময় বাংলায় লেখা ও বলার বৈশিষ্ট্যসহ ভূমি পিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘ভূমি অ্যাডভাইজার’ ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমিসেবা উদ্যোগের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন ভূমি সচিব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম