জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন, রমজান মাস সামনে রেখে কিছু পণ্যে আমদানি শুল্ক ও কর কমাতে কাজ চলছে। তিনি বলেন, এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে। এর পরিপ্রেক্ষিতে এনবিআর কাজ করছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এনবিআর সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তবে ঠিক কোন কোন পণ্যে শুল্ক-কর কমানো হবে হা জানাননি তিনি।
এর আগে, গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে নিত্যপণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এসব পণ্যে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম