শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত হুইপরা


DhakaReport24.com || 2024-01-24 16:55:00
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত হুইপরা

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে নবনিযুক্ত হুইপরা শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

অন্য হুইপরা হলেন ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু ( নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)।

গত মঙ্গলবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপনে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেয় সংসদ সচিবালয়। চিফ হুইফ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। চিফ হুইপের সঙ্গে কয়েকজন হুইপ থাকেন। তারা সবাই সংসদ সদস্য। চিফ হুইপ ও হুইপের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা।

হুইপের দায়িত্বের মধ্যে আরও রয়েছে- নিজ দলের সদস্যদের পার্লামেন্ট বা আইনসভায় নিয়মিত হাজির করার ব্যবস্থা করা, সংসদে কোনো বিল উত্থাপিত হলে দলীয় সব সদস্যরা যেন দলের পক্ষে ভোট দেন তা নিশ্চিত করা ইত্যাদি।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ পূর্ণমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। আর হুইপ ভোগ করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম