রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জোট না হলে সংরক্ষিত আসন পাবে না স্বতন্ত্ররা: ইসি আলমগীর


DhakaReport24.com || 2024-01-23 15:30:15
জোট না হলে সংরক্ষিত আসন পাবে না স্বতন্ত্ররা: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্ররা এক বা একাধিক জোট করতে পারে। তবে জোট না করলে সংরক্ষিত নারী আসন পাবে না স্বতন্ত্ররা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইসি আলমগীর বলেন, স্বতন্ত্ররা ছয় জনের জোট হলে একটি সংরক্ষিত আসন পাবেন। তবে জোট না হলে আসন শূন্য থাকবে। স্বতন্ত্র ও দলীয় মিলেও জোট হতে পারে। উপজেলা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাচন হবে। নির্বাচন ব্যালট বা ইভিএমে হতে পারে। তবে মিশ্রণও হতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম