শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

বাণিজ্য মেলায় প্রবেশে গুনতে হবে বাড়তি টাকা, টিকিট মিলবে অনলাইনেও


DhakaReport24.com || 2024-01-21 16:30:45
বাণিজ্য মেলায় প্রবেশে গুনতে হবে বাড়তি টাকা, টিকিট মিলবে অনলাইনেও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে পর্দা উঠল এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবির যৌথ আয়োজনে শুরু হওয়া মেলায় এবার বাড়ানো হয়েছে সব বয়সীদের প্রবেশ ফি। এবারের মেলায় প্রবেশে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে কার্ড দেখানো সাপেক্ষে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে বাণিজ্য মেলার ২৮তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি চলবে মাসব্যাপী।

আয়োজকরা জানিয়েছেন, বাণিজ্য মেলার টিকিট অনলাইনেও বিক্রি হবে। এছাড়া বিকাশের মাধ্যমে ডিসকাউন্টেও টিকিট বিক্রি হবে।

জানা গেছে, আগের মতো এবারও মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলায় যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে।

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নিচ্ছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার জানিয়েছেন, ‘এ বছর মেলার পরিধি বাড়ানো হয়েছে। এবার দেশি-বিদেশি ৩৫০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি-প্যাভিলিয়ন থাকবে। যা গতবছর ছিল ৩৩১টি।’

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম