বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

পাবনা সফর শেষে বঙ্গভবনে ফিরলেন রাষ্ট্রপতি


DhakaReport24.com || 2024-01-19 18:00:15
পাবনা সফর শেষে বঙ্গভবনে ফিরলেন রাষ্ট্রপতি

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে পাবনা ছেড়ে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।‌

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনার অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি তাঁকে বিদায় জানান।

এর আগে মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেল ৩ টায় রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। ওই দিনই সন্ধ্যায় পাবনা সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি পাবনা ডায়াবেটিকস সমিতিতে যান। পরে প্যারাডাইস সুইটস ঘুরে রাতে যান স্মৃতিবিজড়িত প্রিয় সংগঠন পাবনা প্রেস ক্লাবে। সেখান রাষ্ট্রপতি গাড়িতে করে ফেরেন সার্কিট হাউসে।

পর দিন বুধবার সকাল ১১টার দিকে পাবনা সদরে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। দুপুরে শহরের দিলালপুরস্থ রাষ্ট্রপতির শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে দুপুরের খাবার খান। রাতে শহরে বন্ধু ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পাবনায় শেখ কামাল হাইটেক পার্ক নির্মাণের কথা জানান। পর দিন বৃহস্পতিবার বিকেলে রূপকথা ইকো রিসোর্টে পিঠা উৎসবে যোগ দেন রাষ্ট্রপতি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম