বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

আমার মূল পরিচয় আমি ঢাকা-৯ আসনের এমপি: পরিবেশমন্ত্রী


DhakaReport24.com || 2024-01-19 15:41:00
আমার মূল পরিচয় আমি ঢাকা-৯ আসনের এমপি: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমাকে অনেকে মন্ত্রী হিসেবে ফুল দিয়েছেন। তবে একটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, আমার মূল পরিচয় আমি ঢাকা-৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য। এ পরিচয় আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি মন্ত্রী হিসেবে আমি সবার সহযোগিতা চাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন করি একটি দলের প্রার্থী হয়ে। কিন্তু নির্বাচিত হওয়ার পর আমরা নির্বাচিত সংসদ সদস্যরা কিন্তু সব জনগণের হয়ে কাজ করি। আপনারা যে কেউ যে কোনো সময় আমার কাছে আসতে পারেন। এখানে নৌকায় ভোট দিয়েছেন কিনা তা কোনো বিষয় না। আপনারা সবাই ঢাকা-৯ এর নাগরিক হিসেবে আমার কাছে আসবেন আপনাদের সমস্যা নিয়ে। আমি তা সমাধানের কাজ করব।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, মন্ত্রী হওয়ার পর নিজ আসনে এটা আমার প্রথম অনুষ্ঠান। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে চিন্তাটা সব থেকে বেশি কাজ করে তা হচ্ছে, আমরা মানুষের পাশে থাকতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিকনির্দেশনা আছে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকতে চায়।

আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে এটা যেমন সঠিক আবার এটাও ঠিক যে কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারিনি এমন মন্তব্য করে সাবের হোসেন চৌধুরী বলেন, অর্থাৎ সমাজের এমন কিছু কিছু মানুষ থাকে যাদের জন্য আমাদের বিশেষ ভাবনা, চিন্তা এবং পরিকল্পনা থাকতে হবে। আর সেই বোধ থেকেই আজকের এ আয়োজন। পত্র-পত্রিকায় আমরা খোঁজ পাচ্ছি আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলে হলে তখন শীত প্রচণ্ড পরিমাণে বাড়বে। এ সময় আমাদের সব থেকে বেশি যে কাজটি করা প্রয়োজন তা হচ্ছে, জনগণের পাশে থাকা। আজকের এ দিনটা কোনো আনন্দের দিন না। এটা এমন একটা দিন আমরা যে আপনাদের পাশে আছি সেটা পুনর্ব্যক্ত করার দিন। আর এ আয়োজন করার জন্য এ ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও অতিথেয়তা বিভাগের প্রফেসর ড. সন্তোষ কুমার দেব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা সুয়েমেন জো ও চিত্র নায়িকা শাহনুর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম