শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

চলতি বছরেই শেষ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ


DhakaReport24.com || 2024-01-16 14:38:15
চলতি বছরেই শেষ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন,ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে। সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে। পদ্মা সেতুতে এ পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে। চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ শেষ হবে।

এর আগে সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে করেন মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম