পৌষ মাসের শেষ দিন বা পৌষসংক্রান্তি আজ। এদিন ঢাকার ৭৫টি ওয়ার্ডে একযোগে সাকরাইন উৎসব আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
রোববার (১৪ জানুয়ারি) বিকেল তিনটায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে সাকরাইন উৎসব আয়োজন করতে কাউন্সিলরদের মাধ্যমে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করা হয়েছে।
এরমধ্যে রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় ধুপখোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।
করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক কমিটির তত্ত্বাবধানে ২০২১ সাল থেকে দক্ষিণ সিটি সাকরাইন উৎসব আয়োজন করে আসছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালে আয়োজন করা সম্ভব না হলেও ২০২৩ সালে ২য় বারের মতো করপোরেশনের উদ্যোগে সাকরাইন উৎসব আয়োজন করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম