সরকারের নতুন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, আমরা রেলের দুর্নীতি বন্ধ করতে চাই। সবাই মিলে রেলের নিরাপত্তা, রেলের জমিগুলো বেদখল যেন না থাকে সেসব বিষয় নিয়ে কাজ করব।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রেলওয়ে ভবনে নতুন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, রেল মন্ত্রণালয় সম্পর্কে কিছু বলতে হলে আমাকে জেনে বলতে হবে। আজকে শুধু এটুকু বলব যে, সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকরা যদি ভুলটা ধরিয়ে দেন তাহলে রেলওয়েকে ঢেলে সাজাতে এবং লাভজনক করতে সহায়তা করবে।
তিনি বলেন, আমরা সবাই মিলে রেলের নিরাপত্তা, রেলের জমিগুলো বেদখল যেন না থাকে সেসব বিষয় নিয়ে কাজ করব। সার্বিকভাবে রেলের উন্নয়ন করব। রেলের উন্নয়ন জনগণের জন্য। প্রথম দিনেই আপনাদের সহায়তা চাই। আমরা রেলের দুর্নীতি বন্ধ করতে চাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম