রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বেক্সিমকো থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান


DhakaReport24.com || 2024-01-14 15:35:45
বেক্সিমকো থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদে যোগদানের কারণে নিয়ম অনুযায়ী তাকে এই পদ থেকে সরে যেতে হলো।

রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসান গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন। তিনি দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রীর।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল থাকবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম