দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ৫৩ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানা।
এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
এদিক সকাল আটটার পরপর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরা।
সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসবেন। আপনার ভোট অনেক মূল্যবান। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক জেল-জুলুম সহ্য করেছি। সুষ্ঠু-নির্বাচনে জনগণের সহযোগিতা চাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম