বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : জাতীয়

পরিবেশ ভালো, ভোটার উপস্থিতি যথেষ্ট নয়: স্কটিশ পার্লামেন্ট মেম্বার


DhakaReport24.com || 2024-01-07 10:55:00
পরিবেশ ভালো, ভোটার উপস্থিতি যথেষ্ট নয়: স্কটিশ পার্লামেন্ট মেম্বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছে বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি খুবই কম মনে হয়েছে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে।

ঢাকার  সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন। এ সময় বুথে ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না। ভোটকেন্দ্রের সার্বিক ভোটগ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটারের সংখ্যা এবং ভোটারদের উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিজাইডিং অফিসার।

পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্টিন ডে বলেন, এখনই মন্তব্য করছি না। আমরা পর্যবেক্ষণ করছি। সারাদিন পর্যবেক্ষণ শেষে মতামত দেব। তবে ভোটকেন্দ্রে ভোটিং সিস্টেম ভালো। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। মনে হচ্ছে সামার চলছে। ভোটকেন্দ্রেও দেখছি সামারের প্রভাব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম