শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

ভোটের ফল ঘোষণার মঞ্চ প্রস্তুত


DhakaReport24.com || 2024-01-06 15:45:00
ভোটের ফল ঘোষণার মঞ্চ প্রস্তুত

তফসিল অনুযায়ী কাল (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবন থেকে।

শনিবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবন ঘুরে দেখা গেছে প্রস্তুতির সর্বশেষ চিত্র।

ভোটের ফলাফল ঘোষণার জন্য ইতোমধ্যে ইসি ভবনের ভেতরে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। সম্পন্ন হয়েছে অন্য সব প্রস্তুতিও। মূল মঞ্চের সঙ্গে যুক্ত করা হয়েছে সাংবাদিকদের জন্য স্টল। বিশাল তাবুর মধ্যে ছোট ছোট স্টলে সাজানো হয়েছে ফলাফল সংগ্রহের বুথ। সেখান থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রচার করা হবে।

রোববার সকাল ৮টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সারাদেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা। ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী আসনটির ভোট স্থগিত করে ইসি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম