রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বাংলাদেশ ফায়ার ও সার্ভিস সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপরের পর ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের পক্ষ থেকে নির্বাচন ভবনের সামনের সড়কে তাঁবু টানিয়ে এই অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। তাঁবুর সামনে স্থাপন করা হয়েছে কমান্ড সেন্টার। একই সঙ্গে রাখা হয়েছে পানিবাহী গাড়ি ও রেসকিউ মালামালের বিশেষ গাড়ি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি কিংবা যে কোনো দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্যই আগারগাঁও নির্বাচন ভবনের পাশে এই অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, অস্থায়ী ক্যাম্পটি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত থাকবে। এই জায়গায় পর্যায়ক্রমে ২০ জন করে জনবল সবসময় উপস্থিত থাকবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম