বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩


DhakaReport24.com || 2024-01-05 12:38:15
নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর।

তিনি জানান, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়ন করা হয়েছে।

যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র‍্যাব-৩ তৎপর রয়েছে। এছাড়া, যেকোনো স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-৩ প্রস্তুত রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম