বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যবস্থা রাখা হয়েছে: বিজিবি মহাপরিচালক


DhakaReport24.com || 2024-01-05 12:32:45
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যবস্থা রাখা হয়েছে: বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১০০ প্লাটুন ও ৪৮৭টি নির্বাচনি বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও সে ব্যবস্থা রাখা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুমিং কমপ্লেক্স অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, নির্বাচন যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। নির্বাচনের জন্য মাঠে বিজিবি গোয়েন্দা সংস্থা কাজ করবে।

তিনি আরও বলেন, সবাই একসঙ্গে কাজ করলে যেকোন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম