বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

জাতিসংঘের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ


DhakaReport24.com || 2024-01-04 13:28:00
জাতিসংঘের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গ। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

বুধবার (৩ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে ডুজারিককে প্রশ্ন করেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দলের ১,৯৭০টিরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধরনের অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ না করে ভোট বর্জন করেছেন বিএনপি। এতে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি?

জবাবে ডুজারিক বলেন, না, আমরা করি না। আমরা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছি এবং আমরা আশা করি সব নির্বাচন একটি স্বচ্ছ ও সংগঠিতভাবে হবে।

এর আগেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ আলোচনায় উঠে আসে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে। সেসময়ও ডুজারিক বলেছিলেন, আমাদের পরামর্শ হলো- নির্বাচনের সঙ্গে জড়িত সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজসহ সবাই মিলে নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করুন। যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতপ্রকাশ করতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং যাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম