সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকার ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ


DhakaReport24.com || 2024-01-04 12:23:45
ঢাকার ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ১৩টি ফ্লাইট ভারতের কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা ৪০ মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে কলকাতায় যায় কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, চীনের গুয়াংঞ্জু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। এছাড়া রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটটি কুয়াশার আগাম খবরে মাঝপথে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম