শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

বৃহস্পতিবার কূটনীতিকদের ভোটের পরিস্থিতি জানাবে ইসি


DhakaReport24.com || 2024-01-03 21:09:00
বৃহস্পতিবার কূটনীতিকদের ভোটের পরিস্থিতি জানাবে ইসি

বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস বা মিশন প্রধানদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিকেল তিনটায় কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। নির্বাচন নিয়ে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনসমূহের অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাথে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবে। নির্দেশনায় কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম