বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

কক্সবাজার রুটে এবার চালু হচ্ছে ‘পর্যটক এক্সপ্রেস’


DhakaReport24.com || 2024-01-01 19:20:15
কক্সবাজার রুটে এবার চালু হচ্ছে ‘পর্যটক এক্সপ্রেস’

নতুন চালু হওয়া ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ট্রেনটির নাম হবে ‘পর্যটক এক্সপ্রেস’। ১০ জানুয়ারি থেকে ট্রেনটি চলাচল শুরু হতে পারে বলে জানা গেছে। সাপ্তাহিক ছুটি থাকবে রোববার।

সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের এক চিঠি সূত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে জানানো হয়, পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আন্তঃনগর এই ট্রেন পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। নতুন এই ট্রেনের নম্বর হবে ৮১৫ এবং ৮১৬।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৮১৫ ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১১টা ১৫ মিনিটে। ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে ও ছাড়বে ৩টা ৫৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।

অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা ছাড়বে ভোর সোয়া ৬টায়। বিমানবন্দর স্টেশন পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে ও ছাড়বে ৬টা ৪৩ মিনিটে, চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ১১টা ২০ মিনিটে ও ছাড়বে ১১টা ৪০ মিনিটে এবং কক্সবাজার স্টেশনে পৌঁছাবে দুপুর ৩টায়।

রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, ট্রেনটির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। কোরিয়া থেকে সদ্য আমদানি করা কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে।

নতুন ট্রেনের ভাড়া হবে আগের ট্রেনটির সমান। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এই পথে আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারের ভাড়া ৯৬১ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ১৫০ টাকা এবং ঘুমিয়ে যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে ভাড়া দিতে হয় এক হাজার ৭২৫ টাকা।

ঢাকা–কক্সবাজার পথে গত ১ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হয়। তবে প্রথমে এক ট্রেন চালু হওয়ায় টিকিট নিয়ে হাহাকার চলছে। অভিযোগ রয়েছে, সব টিকিট কালোবাজারে চলে যাওয়ায় সাধারণ গ্রাহকরা টিকিট পান না। নতুন ট্রেন চালু হলে এই অভিযোগ কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম