শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচন শেষ হলে প্রার্থীদের হলফনামা যাচাইয়ের ইঙ্গিত দিল দুদক


DhakaReport24.com || 2024-01-01 18:01:30
নির্বাচন শেষ হলে প্রার্থীদের হলফনামা যাচাইয়ের ইঙ্গিত দিল দুদক

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। নির্বাচন শেষ হোক। নির্বাচন শেষে প্রার্থীদের সম্পদের হিসাবের সত্যমিথ্যা যাচাই করার সুযোগ আছে।

সোমবার (১ জানুয়ারি) দুদক কার্যালয়ে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক চেয়ারম্যান। এ সময় নির্বাচনে প্রার্থীদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি হলফনামা যাচাইয়ের এমন ইঙ্গিত দেন।

দুর্নীতি দমনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিক ও দুদক একে অপরের পরিপূরক। আমরা চাই আপনারা দুর্নীতি নিয়ে ভালো ভালো রিপোর্ট করবেন। আপনারা যখন বিভিন্ন সূত্র থেকে তথ্য পাবেন, তথ্য নিয়ে অনুসন্ধান করবেন। অনুসন্ধান করে মুদ্রার দুইপিঠ তুলে ধরবেন, তাতেই আমরা লাভবান হবো।

তিনি বলেন, এমনভাবে রিপোর্ট করবেন যাতে দুর্নীতিটা বন্ধ হয়। সবার কাছে একটা অনুরোধ, আপনারা কোনো ফরমায়েশি প্রতিবেদন করবেন না। এতে সেই প্রতিবেদন বস্তুনিষ্ঠ হবে না। সংবাদের স্বকীয়তাও থাকে না।

এসময় দুদকের কমিশনার আছিয়া খাতুন বলেন, আমরা সাংবাদিকদের কাছ থেকে ভালো ভালো রিপোর্ট ও রিপোর্টে অনুসন্ধান চাই। রিপোর্টে দুর্নীতির উন্মোচন করতে হবে। স্টোরি এমন হবে যাতে আমরা (দুদক) এগুলো নিয়ে কাজ করতে পারি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতিটি দুর্নীতির ঘটনার গভীরে প্রবেশ করে, ইনডেপথ রিসার্চ করে প্রতিবেদন প্রস্তুত করবেন।

এ সময় দুদক কমিশনার মো. জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ কমিশন ও র‍্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ৩ জনকে তিন ক্যাটাগরিতে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩ তুলে দেওয়া হয়। অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক নুরুজ্জামান লাবু ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম