বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকা মহানগরের অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার


DhakaReport24.com || 2024-01-01 14:00:00
ঢাকা মহানগরের অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরের ২ হাজার ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, ডিএমপিতে ২ হাজার ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৭৮টি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে এ মুহূর্তে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এর আগে ইংরেজি নতুন বছরের শুরুতে রাজারবাগ পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বউ উৎসবের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম