শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকায় টহল দিচ্ছে দেড় শতাধিক প্লাটুন বিজিবি


DhakaReport24.com || 2023-12-30 12:23:00
ঢাকায় টহল দিচ্ছে দেড় শতাধিক প্লাটুন বিজিবি

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে রাজধানী ঢাকায় দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এসব সদস্য ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মেজর আসিক ইকবাল।

এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা শহরে আমাদের দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সকাল থেকে কমলাপুর ও মেট্রোরেলের স্টেশন ছাড়াও বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এখন তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে টহলরত অবস্থায় আছেন।

এদিকে শুক্রবার বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরপর দুই দিন বিজিবি মোতায়েন ও তাদের টহল দেওয়ার বিষয়টি জানালো বিজিবি।

নির্বাচনের বাকি আর এক সপ্তাহ। এই সময়ে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশে নিয়মিত বাহিনীর পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশজুড়ে মোতায়েন করা এসব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় ১৩ দিন ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।

এদিকে শুক্রবার থেকে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে প্রথমে সিদ্ধান্ত হলেও পরে তা পেছানো হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ৩ জানুয়ারি থেকে আট দিন সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা বলা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম