শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

২৯ ডিসেম্বর মাঠে নামবে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2023-12-26 17:10:45
২৯ ডিসেম্বর মাঠে নামবে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৯ তারিখ থেকে খুব সম্ভবত আমি যতটুকু জানি বিজিবি মাঠে চলে আসবে। বিজিবির পরপরই আর্মি চলে আসবে। কাজেই আপনারা যে সমস্ত আশঙ্কা করছেন এবং যেগুলো দেখছেন, সেসব পরিস্থিতি আরও শান্ত হয়ে সুন্দর পরিস্থিতির সৃষ্টি হবে।

রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করে তিনি বলেন, নির্বাচনকে আরও নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সব নির্বাচনেই নির্বাচন কমিশন কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রর তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম