বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2023-12-13 17:54:15
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

চলমান সংঘাত ও সন্ত্রাসের কারণে বিএনপি সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের  এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে  যুক্তরাষ্ট্রের একটা দূরত্ব হতে পারে। কারণ তারা সংঘাত ও সন্ত্রাস দেখতে চায় না। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আমাদের সঙ্গে থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। তারা চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এরসঙ্গে তারা সংঘাতমুক্ত নির্বাচন দেখতে চায়। আমরাও তাই চাই। তবে সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ আমাদের সংস্কৃতি এমন না। এর জন্য সব দলের একমত হতে হবে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাব।

ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, আমাদের নির্বাচনের দিকে সারাবিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমরা চাই ভোটাররা দলে দলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন।

অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয় জানিয়ে তিনি আরও বলেন, আমরা ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাই। আর প্রবাসীদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর জন্য আগেই ভোটারদের জানাতে হবে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম