শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

অবরোধের প্রথম দিনে সারাদেশে ১২ যানবাহনে আগুন : ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-12-07 20:11:15
অবরোধের প্রথম দিনে সারাদেশে ১২ যানবাহনে আগুন : ফায়ার সার্ভিস

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও তার শরিকদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সারাদেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ২৬৬টি যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। 

৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে সবচেয়ে বেশি যানবাহন পোড়ানো হয়েছে ঢাকা মহানগরে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করেছে তপশিল বিএনপি। দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে তারা, দেশের বিভিন্ন স্থানে চলছে নাশকতা।

বিএনপি ও সমমনা দলগুলির দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে শেষ হবে শুক্রবার ভোর ৬টায় নাগাদ। 

এবারের অবরোধের প্রথম দিন যে ১২টি অগ্নি নাশকতা হয়েছে, তার মধ্যে ঢাকা মহানগরীতে ৬টি, গাজীপুর ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক এবং ৩টি পিকআপ।

এর আগে ৬ নভেম্বর বুধবার রাজধানীর খিলগাঁও তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে এবং মানিকনগর চৌরাস্তায় ৩টি বাসে, উত্তর বাড্ডার প্রগতি সরণিতে ১টি বাসে আগুন দেওয়া হয়।

এ ছাড়া সিরাজগঞ্জ শাহজাদপুর টোটিয়াকান্দায় ১টি পিকআপে, চট্টগ্রামে কালুরঘাটে ১টি বাসে, গাজীপুরের শ্রীপুর বাজারে ১টি পিকআপে এবং কাপাসিয়ার চাঁদপুর বাজারে ১টি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এডিবি ব্যাংকের সামনে একটি ট্রাকে, ফেনীর ছাগলনাইয়ায় রেজুমিয়া ব্রিজে একটি কাভার্ড ভ্যানে, চট্টগ্রামে কালুরঘাটে ১টি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম