শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

সারাদেশের ১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে


নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-06 21:55:45
সারাদেশের ১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব দিয়েছে।

০৬ ডিসেম্বর বুধবার রাতে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবন ত্যাগ করার সময় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১১০ জন ইউএনও বদলির জন্য প্রস্তাব আমাদের কাছে এসেছে। এখনো কমিশন অনুমোদন দেয়নি।
 
গত ৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্যও বলে সংস্থাটি।
 
সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ৪৭ জন ইউএনওকে ইতিমধ্যে বদলির অনুমোদন দিয়েছে ইসি। আর ১১০ জন ইউএনও এবং ৩৩৮ ওসির বদলি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
 
উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুসারে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম