এবার রাজধানী ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
৪ ডিসেম্বর সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে খবর আসে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ওই খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়। এতে ২টি ইউনিট প্রায় ১৫ মিনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম