শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

গ্রেপ্তার যুবদলের চার নেতার ফোনে নাশকতার প্রমাণ মিলেছে : ডিবি প্রধান


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-27 14:53:45
গ্রেপ্তার  যুবদলের চার নেতার ফোনে নাশকতার প্রমাণ মিলেছে : ডিবি প্রধান

অবরোধে রাজধানীর যাত্রাবাড়িতে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় যুবদলের চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ তাদের মোবাইল ফোনে নাশকতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ।

২৭ নভেম্বর সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মোবাইল ফোনে পাওয়া গেছে নাশকতার প্রমাণ। বাসে আগুন দেওয়ার পর, ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতাদের ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হয়েছে। এমনটাই নির্দেশনা দেওয়া ছিল তাদের।

ডিবি প্রধান বলেন, সাধারণ মানুষ এখন আর কেউ অবরোধ মনে করছে না। কারণ, রাস্তায় যথেষ্ট গাড়ি আছে। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। মানুষ অফিস আদালতে যাচ্ছে।

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতনের একদফা দাবিতে গত ২৮ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি-জামায়তসহ সমমনা দলগুলো। এতে ১৭ দিনের কর্মসূচিতে যানবাহন কম চলাচল করায় আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৫ কোটি টাকা। 

রোববার গণমাধ্যমকে এমন তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হরতাল-অবরোধের ১৭ দিনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে পরিবহন খাতে ক্ষতি ৩৮ কোটি ৫০ লাখ টাকা। আর হরতাল-অবরোধের কারণে যানবাহন কম চলাচল করায় এর আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৫ কোটি ৯৫ লাখ টাকা। সারাদেশে গাড়ি ভাঙচুর করা হয়েছে ২৫৫টি। 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে প্রথমে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর আবারও ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা অবরোধ কর্মসূচি পালন করে তারা।

এরপর ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে দলটি। এখন চলছে সপ্তম দফা অবরোধ, যা চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম