বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রশাসনে রদবদল নয়: ইসি আলমগীর


DhakaReport24.com || 2023-11-22 16:08:30
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রশাসনে রদবদল নয়: ইসি আলমগীর

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রশাসনে কোনো ধরণের রদবদল করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর বুধবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে বদলি করা হবে না। তবে যদি যৌক্তিক কোনো কারণ থাকে, অফিসার নিরপেক্ষ নন, তার আচরণ ও কাজে প্রমাণ হয়েছে, তখন বদলি করব। যেমন জামালপুরের একজন জেলা প্রশাসককে আমরা বদলি করেছি, সে সময় সিডিউল ঘোষণা হয়নি। উনি একটি অনুষ্ঠানে একজন রাজনৈতিক দলের এমপির পক্ষে কথা বলেছেন। তখন তাকে বদলি করেছি।

রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বিক্রিতে আচরণবিধি ভঙ্গ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, মনোনয়ন ফরম কেনার সময় পার্টি অফিসে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়বে না। কিন্তু মনোনয়ন ফরম কেনার সময় গাড়ি ও মোটরসাইকেলের শোডাউন করতে পারবে না।

এই নির্বাচন কমিশনার বলেন, মনোনয়ন ফরম কেনার সময় পার্টি অফিসে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়বে না।

নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৪টি দেশ ও চারটি সংস্থাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে মো. আলমগীর বলেন, ‘আমরা যেসব দেশের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানিয়েছি সেসব কমিশনের কোনো কমিশনার বা কর্মকর্তা যদি বাংলাদেশে আসেন তাহলে এখানে তাদের যাতায়াতের খরচ, হোটেল ভাড়া ও থাকা-খাওয়ার খরচ কমিশন ব্যবস্থা করবে। তবে তাদের বিমান খরচ বহন করা হবে না। এছাড়া অন্যান্য সংস্থা বা সাংবাদিকরা এলে তাদের সকল খরচ নিজেদের বহন করতে হবে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম