শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না : ইসি আনিছুর


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-22 15:07:45
নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না। নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হলো কিনা, তা দেখার বিষয়। কে আসল আর কে আসল না নির্বাচনে তাও দেখার বিষয় না। 
 
বুধবার (২২ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
 
আনিছুর রহমান বলেন, আমরা শুনেছি তারা (বিএনপি) নির্বাচনে আসতে চায়। দলটি যদি পর্দার আড়ালে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে চায়, তাহলে সংবিধান অনুযায়ী তফসিল পেছানোর সুযোগ আছে।
 
আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছি। কারা নির্বাচনে আসবে, কারা আসবে না, সেটা দেখার সুযোগ নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা আশাবাদী, ভোটাররা উপস্থিত হবেন। ভোটারদের উদ্বুদ্ধ করতে আমরা কাজ করব।  
 
রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনকে প্রভাবিত করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তফসিলের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগে যদি পারি, এখন কেন পারব না?
 
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম