শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনে ‘বিদেশি পর্যবেক্ষক’ ৪৪ জনের ১১ জনই উগান্ডার


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-21 21:49:45
নির্বাচনে ‘বিদেশি পর্যবেক্ষক’ ৪৪ জনের ১১ জনই উগান্ডার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৪৪ জন বিদেশি পর্যবেক্ষকের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ১১ জনই উগান্ডার নাগরিক।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসি জানায়, এখন পর্যন্ত বিভিন্ন দেশের ৪৪ নাগরিক নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা জানিয়েছেন। এদের মধ্যে বেশি উগান্ডার ১১ জন। অস্ট্রেলিয়া দূতাবাসের জামান মজুমদার নামের একজন, শাহ নূর আজিজ নামের ইতালির এক নাগরিক ও ইউরোপীয়ান ইউনিয়নের চারজন ভোট পর্যবেক্ষণে আসবেন।

এছাড়া ভেরেনা হোইলজেল নামের এক জার্মান ফ্রিল্যান্সারসহ দুই নাগরিক আসবেন। তিনজন ভারতীয়, দুইজন জাপানি ও এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) ১২ জন ভোট পর্যবেক্ষণে আসবেন। এছাড়াও ব্রিটিশ হাইকমিশনের একজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন পর্যবেক্ষক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবেন।

এদিকে নির্বাচন সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ৭ ডিসেম্বর বাড়িয়েছে ইসি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যে কোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এ সময়ে আবেদন করতে পারবে। 

কোনো তথ্য জানার দরকার হলে ইসিতে যোগাযোগ করতে বলা হয়েছে। এরই মধ্যে ১২টি দেশ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসিপি/আরএএম