শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

ভোট দেখতে আসতে চায় ১২ দেশের পর্যবেক্ষক


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-21 17:12:00
ভোট দেখতে আসতে চায় ১২ দেশের পর্যবেক্ষক

‘আসন্ন দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে ১২ দেশের পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করতে আসতে চায়। ’

মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। 

তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

অশোক কুমার বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। সংখ্যা হিসাবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২ জন হবে। তবে এ সংখ্যা সামনে বাড়তেও পারে। চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকটরাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন, এনডিআই পাঁচজন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল থেকে চারজন নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে তুলনায় ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি হিসেবে ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
ঢাকারিপোর্ট২৪.কম/এসিপি/আরএএম