বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

প্রার্থী চূড়ান্তে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আ.লীগ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-21 14:29:30
প্রার্থী চূড়ান্তে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আ.লীগ

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় সভা শুরু হবে। চলবে টানা কয়েকদিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা হবে বলে জানা গেছে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে প্রার্থিতার জন্য প্রথম তিনদিন শেষে সোমবার পর্যন্ত দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে  ২৯৯৫ টি। যাতে দলটির আয় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকা। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসিপি/আরএএম