বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-21 14:20:00
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

সফটওয়্যার জটিলতা ও নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি করা যাচ্ছে না আজ। আগামী বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নতুন এই রুটে টিকিট বিক্রির কথা থাকলেও অনলাইনে পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার এই সার্ভিস চালুর ক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে। তবে দ্রুত সমাধান করে বৃহস্পতিবারের মধ্যেই টিকিট বিক্রি শুরুর আশা করছেন কর্মকর্তারা। 

১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

ঢাকা থেকে ট্রেনে সর্বনিম্ন ১২৫, সর্বোচ্চ ১৭২৫ টাকায় কক্সবাজার যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। 

এ রুটে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার-স্নিগ্ধা ৯৬১ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিট এক হাজার ৭২৫ টাকা নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসিপি/আরএএম