শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

নয়া দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-17 18:29:15
নয়া দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার আমন্ত্রণে চলতি মাসে নয়া দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করতে ভারত সফরে যাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র পররাষ্ট্রসচিবের নয়া দিল্লি যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এ মাসে পররাষ্ট্রসচিব ভারত যাবেন। তবে কেন হঠাৎ করে পররাষ্ট্রসচিবের নয়া দিল্লি সফর, তা নিয়ে কিছু জানায়নি সূত্রটি।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের যৌথ পরামর্শক সভা (এফওসি) বৈঠকে বসার জন্য মাসুদ বিন মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন বিনয় কোয়াত্রা। সাধারণত এফওসিতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।

তবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে পররাষ্ট্রসচিবের নয়া দিল্লি সফর নির্বাচন ইস্যুতে বেশ গুরুত্বপূর্ণ মনে করা যায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম