বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

এবার শ্রম অধিকার লঙ্ঘনে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-17 14:28:30
এবার শ্রম অধিকার লঙ্ঘনে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

সম্প্রতি নানা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা নিষেধাজ্ঞাসহ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার শ্রম অধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, সরবরাহ–ব্যবস্থার অভিঘাত সহনশীলতা বৃদ্ধি এবং আমেরিকান শ্রমিক ও কোম্পানিগুলোর জন্য সমান ক্ষেত্র প্রস্তুতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নতুন এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ভেতর প্রেসিডেন্ট বাইডেনের নীতির আলোকে শ্রমিক ও ইউনিয়নের ক্ষমতায়নকে এগিয়ে নেবে। মিশনপ্রধান ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রেসিডেন্টের নির্দেশনায় প্রথমবারের মতো শ্রম কূটনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে বলা হয়েছে। এ ছাড়া শ্রম অধিকার ও কর্মীদের নিয়ে প্রকাশ্য বার্তা ও কর্মসূচি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্লিনকেন বলেন, মার্কিন শ্রম দপ্তরসহ অন্য অংশীদারদের পাশাপাশি পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার এগিয়ে নিতে প্রচেষ্টা চালাবে। 

শ্রম অধিকারবিষয়ক আন্তর্জাতিক অঙ্গীকার ও বাধ্যবাধকতা পূরণে যুক্তরাষ্ট্র তার কূটনীতি, বৈদেশিক সহায়তা ও কর্মসূচি, আইন প্রয়োগ, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কাঠামোকে কাজে লাগাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম