বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

পিটার হাস কোথায় গেছেন ! সরকার অবগত : পররাষ্ট্র মন্ত্রণালয়


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-16 21:00:00
পিটার হাস কোথায় গেছেন ! সরকার অবগত : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা সরকার জানে। তবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাংলাদেশের বাইরে অবস্থানের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

সেহেলী সাবরিন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতেরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে জানান।

পিটার হাস কোথায় গেছেন, তা জানতে সেহেলী সাবরিন যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলম্বোয় গেছেন।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম