শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

তফসিলের পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন


DhakaReport24.com || 2023-11-15 15:08:15
তফসিলের পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন

তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

হারুন অর রশীদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তফসিলকে ঘিরে কেউ যদি সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং কোন স্বার্থান্বেষী মহল বাধাগ্রস্থ করতে চায়, যেহেতু আমরা আইনশৃঙ্খলা বাহিনী তফসিলের পরে নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় কাজ করি সে কারণেই আমরা মনে করি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনসাধারণ এবং সরকারের সম্পত্তি নষ্ট করবে, নৈরাজ্য সৃষ্টি করবে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটানোর চেষ্টা করবে আমরা আইনগত ব্যবস্থা নেব।

তফসিল ঘোষণার পর সবাই যেন রাস্তায় নেমে আসে প্রধান বিরোধী দলের এ নির্দেশনা আছে, এ বিষয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডিবি হারুন সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, কোন গোষ্ঠী, কোন চক্র, কোন স্বার্থান্বেষী মহল কোথায় বসে, কোথায় ভিডিওতে কথা বলছে, তাদের নাম-নম্বর আমাদের কাছে আছে। তারা কোথায় বসে এই ষড়যন্ত্র করছে সেটাও আমরা জানি। আমরা মনে করি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা যেকোন সময় গ্রেপ্তার করতে পারব।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ৭ টায় বলে জানিয়েছেন ইসি সচিব। সেই অনুযায়ী এখন প্রস্তুতি নিচ্ছে কমিশন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম