শ্রমিক বিক্ষোভে অচল হয়ে যাওয়ার তিন সপ্তাহ পর খুলতে শুরু করেছে সাভার ও গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা। তবে এখনও কয়েকটি কারখানা খোলা বাকি আছে। বুধবার সব কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া মিরপুরের কিছু পোশাক কারখানা খোলার ব্যাপারে আলোচনা চলছে বলেও জানায় বিজিএমইএ। পোশাক কারখানার বর্তমান পরিস্থিতি জানাতে মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনটি। সেই বিজ্ঞপ্তি থেকেই এসব তথ্য জানা যায়।
এর আগে মঙ্গলবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে পুরোদমে শুরু হয় উৎপাদন। আবার কাজে ফিরতে পেরে স্বস্তি জানিয়েছেন কর্মীরা। কারখানার নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উৎপাদনে ফিরল সাভার–গাজীপুরের বন্ধ পোশাক কারখানাউৎপাদনে ফিরল সাভার–গাজীপুরের বন্ধ পোশাক কারখানা
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে কারখানায় কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা। তাঁরা বলছেন, কারখানা খুলে দেওয়ায় খুশি। উৎপাদন শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছে কারখানা কর্তৃপক্ষও।
শিল্প পুলিশ- বলেন, ‘গত কয়েকদিনের ঘটনা পর্যালোচনা এবং কয়েকটি কারখানা এখনো বন্ধ থাকায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’
বেতন বৃদ্ধির দাবিতে ২৩ অক্টোবর আন্দোলন শুরু করে পোশাকশ্রমিকেরা। গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম