রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বুধবার থেকে আইডি কার্ড ছাড়া ইসিতে প্রবেশে নিষেধাজ্ঞা


DhakaReport24.com || 2023-11-14 17:39:30
বুধবার থেকে আইডি কার্ড ছাড়া ইসিতে প্রবেশে নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন(ইসি) ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে অফিসিয়াল আইডি ছাড়া ইসি ভবনে প্রবেশ করা যাবে না বলেও সাফ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরিত চিঠিতে এই অনুরোধ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মীদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তাকর্মীদের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।

এমন অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আগামী ১৫ নভেম্বর (বুধবার) থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই ঝুলিয়ে রাখার জন্য অনুরোধ করা হল। যাদের অফিসিয়াল আইডি নাই তাদের সংশ্লিষ্ট অধিশাখা থেকে নির্বাচন ভবনে প্রবেশের সাময়িক অনুমতিপত্র নিয়ে তা সঙ্গে রাখতে হবে।

এ ছাড়া যাদের অফিসিয়াল আইডি নাই তাদের তালিকা মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে অভ্যর্থনা কেন্দ্রে প্রেরণের জন্য সব অধিশাখার প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম