শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই : অ্যাটর্নি জেনারেল


DhakaReport24.com || 2023-11-14 15:57:00
তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের কোনো সম্পর্ক নেই। সংবিধান অনুসারে জানুয়ারিতে নির্বাচনের ভোটগ্রহণ হতে হবে, এই কারণে শিগগিরই তফসিল ঘোষণা করা উচিত বলে মনে করেন তিনি। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তফসিল ঘোষণা করা। সংলাপের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সংবিধান অনুযায়ী জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী তাদেরকে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। কোনো কারণে যদি একটা বা দুটি উপনির্বাচন করতে হয় সে কারণে তাদের হাতে সময় রাখতে হবে। সেটাও এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এই কারণে হাতে কয়েকদিনের সময় রেখে এটা করতে হবে। 

তফসিল ঘোষণা অতি সন্নিকটে উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করছি খুব শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সংলাপের সঙ্গে নির্বাচনের তফসিলের কোনো সম্পর্ক নেই। সংলাপ যে কোনো সময় হতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম