শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ফ্যামিলি কার্ড ছাড়াই আজ থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু


DhakaReport24.com || 2023-11-14 11:21:30
ফ্যামিলি কার্ড ছাড়াই আজ থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু

আজ থেকে রাজধানীর ২৫ থেকে ৩০টি স্থানে সরকারি ভাবে ‘ট্রাক সেল’ শুরু হবে। যে কেউ দুই কেজি ডাল, আলু, পেঁয়াজ ও দুই লিটার সয়াবিন তেল নিতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, যে কেউ ৭০ টাকা কেজিতে ডাল, ১০০ টাকায় এক লিটার সয়াবিন, ৩০ টাকায় এক কেজি আলু এবং ৫০ টাকায় পেঁয়াজ কিনতে পারবেন। তার মতে, বৈশ্বিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও ডলারের দামের কারণে অনেক পণ্যের দাম বেড়েছে।

তিনি জানান, ডিম ও আলুর দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমদানি চলবে। কোল্ড স্টোরেজে পর্যায়ে তদারকি করবে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত আলু আমদানির জন্যে ২ লাখ টন আইপির অনুমোদন দেয়া হয়েছে। ১৫ হাজার টনের এলসি খোলা হয়েছে।

তপন কান্তি জানান, যারা ভোগ্যপণ্য মজুদ করে মানুষকে জিম্মিকারীদের বিষয়টি দেখছে প্রতিযোগিতা কমিশন। সেখানে ৬৫টি মামলা চলছে। দুটি কোম্পানিকে ৮ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জরিমানার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে।

তিনি আরও বলেন, কয়েকদিন চিনি বিক্রি করা হবে না। চিনি আমদানি করা গেলে এই কর্মসূচিতে চিনিও যুক্ত হবে।

তপন কান্তি বলেন, আপাতত সব কর্মদিবসে এই বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। শুক্র ও শনিবার বন্ধ থাকবে। তবে পরবর্তীতে সপ্তাহের সব দিন কর্মসূচি চলবে। একেক এলাকায় একেক দিন পণ্য বিক্রি করা হবে, যাতে রাজধানীর সব এলাকার মানুষ ন্যাষ্যামূল্যের এসব পণ্য পায়।

টিসিবির কার্ডের মাধ্যমে ঢাকাতে ১৩ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে পণ্য দেয়া হচ্ছে। পাশাপাশি কার্ড ছাড়া এতে নতুন করে আরও ৯ হাজার পরিবার পণ্য পাবে। প্রতি ট্রাক থেকে ৩০০ জন এই পণ্যগুলো পাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম